শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

দেশের মানুষ আর ভারতের তাবেদারি করবে না

রাজশাহী ব্যুরো: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মানুষ আর ভারতের তাবেদারি করবে না। তাবেদারির কারণেই শেখ হাসিনা ভারতের প্রিয় ছিল। ভারত নিজেরাই মুসলিম, খ্রিস্টান, দলিত হত্যায় রক্তাক্ত, কলঙ্কিত। তাদের অপ-প্রচারে দেশের সাম্প্রদায়িক সৌহার্দ নষ্ট করা যাবে না।
গতকাল মঙ্গলবার সকালে রাজশাহীর ভুবন মোহন পার্কে ভারতীয় ‘দেশীয় পণ্য কিনে হও ধন্য স্লোগানে’ ভারতীয় পণ্য বয়কট উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন, “ভারত চট্টগ্রাম দাবি করলে, আমরা নবাবী আমলের পুরো অংশ বাংলা বিহার উড়িষ্যা দাবি করবো।” ভারতের ভিসা সীমিত করা প্রসঙ্গে তিনি বলেন, তাদের ভিসা সীমিত করার সিদ্ধান্তে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত। আজ কলকাতা নিউ মার্কেট ফাঁকা, হাসপাতালগুলো রোগীশূন্য। আমরা যদি শক্ত হয়ে দাঁড়াই, আমাদের চিকিৎসা ব্যবস্থা ঠিক করি তাহলে দেশের একটি লোকও ভারতে চিকিৎসা করতে যাবে না। অনুষ্ঠানে ভারতীয় পণ্য বয়কটের অংশ হিসেবে একটি ভারতীয় চাদর পোড়ানো হয়। এছাড়াও নামমাত্র মুল্যে দেশীও পণ্য বিক্রয় করা হয়। এসময় মহানগর বিএনপি’র আহ্বায়ক এড. এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভিন্ন অভিযোগে আটক ১০: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকা-সহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে ওয়াসার প্রকৌশলীসহ ১০ জনকে আটক করেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা নাশকতা ও সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে গ্রেপ্তারকৃত সোহেল রানা ডন (৪২) নগরীর বোয়ালিয়া থানার পুরাতন বিল সিমলার আব্দুস সাত্তার ম-লের ছেলে। তিনি রাজশাহী ওয়াসার নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ)। তিনি সাবেক মেয়র লিটনের অন্যতম সহযোগী ছিলেন। গত ১৮ জুলাই নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটানোর মামলার এজাহারনামার আসামী। গত রোববার রাতে ডিবি পুলিশ ডনকে বর্ণালি মোড় থেকে গ্রেপ্তার করে।

অনলাইন আপডেট

আর্কাইভ